পাকিস্তানের বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে আরও ১৬ জন নিহত হয়েছেন, এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। গত ৫ জুলাই শুরু হওয়া এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশ যৌথভাবে সন্ত্রাসীদের আস্তানায় বিমান ও স্থল অভিযান চালাচ্ছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুধু ‘অপারেশন শাবান’-এই ৬৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। এন-২৫ মহাসড়কে পৃথক অভিযানে আরও দুজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং তাদের কাছ থেকে অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর আগে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, জিয়ারাতে হামলাকারীরা ভারতের সমর্থিত ছিল।
পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, যেকোনো মূল্যে প্রদেশে রাষ্ট্রের শাসনব্যবস্থা বজায় রাখা হবে এবং কোনো সন্ত্রাসীকে পালাতে দেওয়া হবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।