Web Analytics

বরিশালের বাকেরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবালয় পূজামণ্ডপ দৃষ্টিনন্দন সাজসজ্জা ও পুকুরের পানিতে ভাসমান ব্যতিক্রমী গণেশ মূর্তির কারণে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নান্দনিক আলোকসজ্জা, মন্দিরের প্রবেশপথের আলোকচিত্র এবং পুকুরপাড়ের এই আয়োজন ভক্ত ও দর্শনার্থীদের আগ্রহ বাড়িয়েছে।

মন্দিরের মূল প্রবেশপথে আকর্ষণীয় আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয়েছে, যা দর্শনার্থীদের দৃষ্টি টানছে। পূজামণ্ডপে আগতদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে। এতে উৎসবে অংশ নেওয়া ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। পুকুরের ওপর স্থাপিত গণেশ মূর্তিটি মণ্ডপের সৌন্দর্যে ভিন্নমাত্রা যোগ করেছে এবং কৌতূহল সৃষ্টি করেছে।

দুর্গোৎসব আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের জন্য মন্দির কমিটি বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। দেবালয় মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল দাসের নেতৃত্বে পূজার সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ সম্পাদক পঙ্কজ দাস বলেন, শারদীয় দুর্গোৎসব ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সম্প্রীতি, আনন্দ ও মিলনমেলারও উৎসব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।