Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা এবং প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। রোববার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার এবং বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে উভয় দেশের জনগণ উপকৃত হবে।

হাইকমিশনার পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রপতি ধন্যবাদ জানিয়ে পাকিস্তানের রাষ্ট্রপতিকেও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানো, নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য আরও ভারসাম্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেন।

হাইকমিশনার জানান, পাকিস্তানি পণ্যের বাণিজ্য মেলা আগামী অক্টোবরে ঢাকায় হবে এবং পাকিস্তানে বাংলাদেশি পণ্যের অনুরূপ মেলার আহ্বান জানান। তিনি ঢাকা-করাচি সরাসরি বিমান যোগাযোগ ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর কথা বলেন। রাষ্ট্রপতি সিরামিক, পান, কৃষিপণ্য ও ওষুধ রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরে প্রশিক্ষণ বিনিময় এবং উচ্চশিক্ষায় সহযোগিতা সম্প্রসারণের ওপরও জোর দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।