ইউরোপের সদ্য শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলের বাজারেও নতুন ক্লাব পাননি একসময় বড় অঙ্কের ট্রান্সফার ফি পাওয়া বহু ফুটবল তারকা। করিম বেনজেমা, সের্হিও রামোস, পল পগবা, হামেস রদ্রিগেজ ও জ্যাডন সানচোর মতো পরিচিত খেলোয়াড়রা এখন ফ্রি এজেন্ট; তাঁদের দলে নিতে কোনো ট্রান্সফার ফি লাগবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, বয়স, ইনজুরি, ফর্মহীনতা এবং ক্যারিয়ারের নানা জটিলতার কারণে তাঁরা ক্লাবহীন অবস্থায় আছেন। তালিকার সবচেয়ে বড় নাম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৬৪৮ ম্যাচে ৩৫৪ গোল করেছেন, পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এবং ২০২২ সালের ব্যালন ডি’অর পেয়েছেন। রিয়ালের আরেক কিংবদন্তি রামোসও নতুন ক্লাবের অপেক্ষায়।
একসময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার পগবাকে ফেরাতে ম্যানচেস্টার ইউনাইটেড ১০৫ মিলিয়ন ইউরো খরচ করেছিল। ইনজুরি ও নানা বিতর্কের পর তিনিও এখন নতুন দলের সন্ধানে। একই তালিকায় আছেন ফিলিপে কুতিনিও, রিয়াদ মাহরেজ, জেমি ভার্ডি, রাহিম স্টার্লিং, ডেভিড আলাবা, জর্জিনিও ওয়াইনালডাম, উইলফ্রিড জাহা ও দেলে আলি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।