Web Analytics

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি ও ফলাফল পরিবর্তনের অভিযোগে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও গণনা ও ফলাফল ঘোষণার সময় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যার ফলে জামায়াত নেতৃত্বাধীন জোটের বিজয় রোধ করা হয়েছে। তিনি সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যকে আত্মস্বীকৃত স্বীকারোক্তি হিসেবে উল্লেখ করে এবং ড. খলিলুর রহমানকে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলেন। সরকারকে তিনি এ বিষয়ে তদন্ত ও সংশ্লিষ্টদের নাম প্রকাশের আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াত সহিংসতা নয়, নিয়মতান্ত্রিক প্রতিবাদে বিশ্বাসী। জুলাই সংস্কার বিষয়ে গণভোটের রায় বাস্তবায়নে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।