Web Analytics

নিজ দেশের জনগণের ওপর নির্মম দমনপীড়ন ও আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে ইরানের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা ও ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এক বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি জানান, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা নারী ও শিশুদের ওপর সহিংসতাসহ ভয়াবহ কর্মকাণ্ডে জড়িত।

পেনি ওয়াং বলেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের ‘শ্যাডো ব্যাংকিং’ ব্যবস্থা, যার মাধ্যমে দেশটি হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিসহ অস্থিতিশীল কার্যক্রম পরিচালনা করে।

এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের পদক্ষেপ ‘ইকোনমিক ফিউরি’ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ইরানের অস্ত্র কর্মসূচি, সশস্ত্র গোষ্ঠী ও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় অর্থের জোগান বন্ধ করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।