Web Analytics

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের পথচলার ইতি টানার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জানান। মেসি বলেন, সিদ্ধান্তটি নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল, তবে সময়ের সঙ্গে তিনি বুঝেছেন জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত মুহূর্ত।

মেসি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দল সবকিছু জেতার আগেও তিনি এই জার্সির জন্য লড়াই করেছেন এবং সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। জাতীয় দলে খেলতে তিনি ভালোবাসেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, তাঁর পেছনে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য।

আর্জেন্টিনার সমর্থকদের ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান মেসি। মাঠে তাদের উচ্ছ্বাস তিনি মিস করবেন, তবে বাইরে থেকে দলকে সবসময় সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি। মেসি বলেন, ফাইনালের দুই দিন পর ২১ জুলাই তিনি বিদায়ের ঘোষণা লিখেছিলেন এবং বাবাকে হারানোর পর সিদ্ধান্তটি চূড়ান্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।