Web Analytics

গাইবান্ধার ফুলছড়ি থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে উত্তরাঞ্চলের আট জেলার মানুষ আন্দোলন জোরদার করেছে। ফুলছড়ি উন্নয়ন ফোরামের উদ্যোগে গঠিত সেতু নির্মাণ বাস্তবায়ন কমিটির ব্যানারে স্থানীয়রা সভা-সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, এ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনা নতুন মাত্রা পাবে।

দীর্ঘদিন ধরে বালাসি-বাহাদুরাবাদ ঘাটে নৌযানই একমাত্র যাতায়াতের মাধ্যম। প্রায় ২৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ফেরি চলাচলের পর থেকে হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। এতে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে মারাত্মক প্রভাব পড়েছে। কৃষকরা উৎপাদিত পণ্য রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে পৌঁছাতে না পেরে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ জাতীয় সংসদে সেতু নির্মাণের দাবি উত্থাপন করার পর এ আন্দোলন আরও বেগবান হয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, সেতুটি নির্মিত হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।