Web Analytics

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ঘোষণা করেছেন যে ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে আনা হবে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত একটি কর্মপরিকল্পনা নেওয়া হবে, যাতে অটোরিকশা সম্পূর্ণ বন্ধ করা হবে কি না বা নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে তা নির্ধারণ করা যায়।

মন্ত্রী জানান, রেল সম্প্রসারণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, খাল পুনঃখনন ও সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা—এসব খাতে ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা নেওয়া হবে। তিনি বলেন, মহাসড়কে বাজার বসা, অনিয়ন্ত্রিত পার্কিং ও ব্যাটারিচালিত রিকশার কারণে যানজট বাড়ছে। গুরুত্বপূর্ণ সড়কে স্ট্রিট পার্কিংয়ের নামে ইজারা বাতিলের বিষয়েও সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর টোল আদায়, ঈদে যাত্রী ব্যবস্থাপনা, মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি ও বিআরটি প্রকল্পের পর্যালোচনা চলমান রয়েছে। দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই মন্ত্রণালয় পরিচালিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।