Web Analytics

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থায় যে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠাকুরগাঁওয়ের নির্বাচন তার উজ্জ্বল প্রমাণ। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখন আর দিনের ভোট রাতে হয় না।

মন্ত্রী বলেন, নির্বাচন ব্যবস্থায় আসা ইতিবাচক পরিবর্তন রাষ্ট্রের অন্য ক্ষেত্রেও আনতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের পর বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় তরুণ, যুবক ও কৃষকেরা জীবন দিয়েছেন। দেশকে বারবার পথ হারানো থেকে উদ্ধারে আমূল পরিবর্তনের প্রয়োজন উল্লেখ করে তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, গণতান্ত্রিক ধারা না থাকলে অপরাধপ্রবণতা, অপশাসন ও অপব্যবস্থাপনা তৈরি হয়।

সরকারি কর্মকর্তাদের নিজ নিজ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন দুলু। জনগণের সেবায় অবহেলা সহ্য করা হবে না বলেও জানান তিনি। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সব সরকারি দপ্তর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা এবং হাসপাতালের নোংরা পরিবেশ নিয়ে মানুষের অভিযোগের কথা বলেন। নতুন প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।