Web Analytics

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সে সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেয়েছে। অনুসন্ধানী তথ্যচিত্রটি কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে প্রতিযোগিতা করছে। এতে প্রধান অনুসন্ধানী সাংবাদিক বা ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়ের খান।

ফেসবুকে মনোনয়নের খবর জানিয়ে জুলকারনাইন বলেন, এই বৈশ্বিক স্বীকৃতি মূলত বাংলাদেশের মানুষের। তিনি আন্দোলনের ৩৬ দিনে জীবন বাজি রেখে রাজপথে থাকা শিক্ষার্থী, শ্রমিক ও তাঁদের পরিবারকে সম্মানটি উৎসর্গ করেন এবং আন্দোলনে প্রাণ হারানো শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাঁদের ভয়াবহ অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছিলেন।

আল জাজিরার আই-ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান জুলকারনাইন। তিনি আশা করেন, এ অর্জন বাংলাদেশের ভবিষ্যৎ সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতাদের আন্তর্জাতিক অঙ্গনে কাজের পথ সহজ করবে। ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মূল অনুষ্ঠানে এই বিভাগের চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।