Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি, তারাই এখন ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায়। তিনি ১ ফেব্রুয়ারি ২০২৬ রোববার সকালে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মানিক পাড়া এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিতে অনুরোধ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্র একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, যা বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার হয়েছে। তিনি ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগের কথা স্মরণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, বিএনপি শিক্ষিত বেকার তৈরি নয়, বরং কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে চায়। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, খাল খনন ও প্লাস্টিক দূষণ কমানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দল দেশের মানুষের জন্য কোনো পরিকল্পনা না করে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত। বিএনপি অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবে বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।