Web Analytics

উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন সমন্বয়ে যৌথ গোলাবর্ষণ মহড়া চালিয়ে তাদের সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করেছে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আরব নিউজ এ তথ্য জানায়। পিয়ংইয়ং দাবি করেছে, মহড়ায় তাদের অস্ত্রব্যবস্থার ‘বিপুল ধ্বংসাত্মক শক্তি’ প্রদর্শিত হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর পাঁচটি ইউনিট অংশ নেয় এবং একযোগে বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়।

মহড়ায় ব্যালিস্টিক ও কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের রকেট লঞ্চার, কামান এবং আক্রমণাত্মক ড্রোন ছিল। উত্তর কোরিয়ার ভাষ্য অনুযায়ী, এর লক্ষ্য ছিল সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণক্ষমতা যাচাই এবং ব্যাপক একযোগে গোলাবর্ষণের মাধ্যমে প্রতিপক্ষের প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর করার সক্ষমতা বাড়ানো। দ্রুত প্রতিক্রিয়া ও যুদ্ধপ্রস্তুতি জোরদারেও গুরুত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে কয়েকটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা প্রায় ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে সমুদ্রের দিকে যায়। দক্ষিণ কোরিয়ার হিসাবে, এটি এ বছর উত্তর কোরিয়ার ১৩তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মহড়াটি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক ত্রিপক্ষীয় সামরিক মহড়ার পর অনুষ্ঠিত হলো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।