Web Analytics

নেপালে পাহাড়ি ঢলের আকস্মিক বন্যায় ১৬২ জন নিহত হয়েছেন। দেশটির রাসুয়া জেলায় ভুটে কোশি নদীর প্রবল স্রোতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ি, সেতুসহ ব্যাপক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুর্যোগকবলিত নাগরিকদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই কঠিন সময়ে রাষ্ট্র সব সম্পদ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।

বালেন্দ্র শাহ জানান, উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করার পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সরকারের হাতে থাকা সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতীয় কাউন্সিল এবং মন্ত্রিসভা জরুরি বৈঠক করে ত্রাণ ও উদ্ধার তৎপরতা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।

উদ্ধার অভিযানে নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আহতদের বিনামূল্যে চিকিৎসার জন্য বীর হাসপাতাল ও ন্যাশনাল ট্রমা সেন্টারে ১০০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসক, উদ্ধারকর্মী ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে। সরকার খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করছে এবং ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা দ্রুত পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।