Web Analytics

এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার পর তাঁর প্রশংসা করেছেন। শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির অঙ্গনে তাঁর মতো মানুষ বেশি পাওয়া যায় না। তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রপতি পদের সম্মান, মর্যাদা ও স্থিতিশীলতা ফিরবে বলে আশা প্রকাশ করেন জারা।

জারা বলেন, ২০১৮ সালে প্রথম ভোট দেওয়ার আগে তরুণ ভোটারদের উদ্দেশে ফখরুলের একটি ভিডিও দেখেছিলেন তিনি। সেখানে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের দেশের মালিক হিসেবে প্রমাণ করার আহ্বান জানিয়েছিলেন ফখরুল। খিলগাঁওয়ের ভোটকেন্দ্রে গিয়ে তিনি কারচুপির অভিযোগ দেখতে পান বলে লেখেন জারা। তাঁর ভাষ্য অনুযায়ী, নিজের আসনে জিতলেও কারচুপির ভোটে গড়া সংসদে বসতে চাননি ফখরুল।

তিনি ফখরুলকে সুবক্তা হিসেবে বর্ণনা করে বলেন, শিক্ষকতার অভিজ্ঞতা তাঁর কথায় ফুটে উঠত। রাজনীতিতে আসার পর পরামর্শ চাইলে তিনি নিজের রাজনৈতিক জীবনের শিক্ষা, পড়ার বইয়ের নাম এবং নিজের বইও দিয়েছেন বলে জানান জারা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার তাঁকে শেষ করার চেষ্টা ও বারবার জেলে পাঠালেও ১৫ বছরে তাঁর নামে কোনো দুর্নীতির মামলা দাঁড় করাতে পারেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।