Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ বুধবার আরব নেতৃত্বাধীন রা’আম ও জয়েন্ট লিস্টের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছে। দলের দাবি, ঘুস, হুমকি, সহিংসতা, জালিয়াতি ও ভোটার সংগঠনে অবৈধ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে মঙ্গলবারের নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের তদন্ত চেয়েছে লিকুদ।

লিকুদ বলেছে, তারা কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে শত শত সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণ জমা দিয়েছে। এর মধ্যে রা’আমের প্রতীকযুক্ত নগদ অর্থের খাম, ভোটকেন্দ্র কমিটির সদস্যদের হুমকি, গোপন কক্ষে একাধিক ব্যক্তির প্রবেশ, একাধিকবার ভোট এবং ভোটার ও ব্যালট খামের সংখ্যার অসংগতির অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা ও ফলাফলে সম্ভাব্য ভুলসংক্রান্ত সব অভিযোগ তারা পর্যালোচনা করছে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত ৮৫ শতাংশের বেশি ভোট গণনার হিসাবে জয়েন্ট লিস্ট ১২টি এবং রা’আম সাতটি আসন পেতে পারে। নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন ছিল ৫৩ এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ৪৮। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে ৬১ আসন প্রয়োজন। জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন নেতানিয়াহুকে সরাতে সহযোগিতার প্রস্তুতির কথা বললেও জোট সরকারের অংশ হতে চান না বলে জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।