Web Analytics

নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ইনসাফের বাংলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার রাতে এক পোস্টে তিনি ‘আজাদ বাংলা’র স্বপ্ন তুলে ধরে বলেন, নদী, সাগর, প্রকৃতি ও মানুষের মুক্তিই হবে সেই বাংলার ভিত্তি। নদী জনগণের অধীনে থাকবে, কৃষকের জীবিকার জন্য পানির অবাধ প্রবাহ নিশ্চিত হবে এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা পাবে।

তিনি আরও বলেন, স্বাধীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো গড়ে তুলতে হবে। শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন হতে হবে এবং এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো শ্রমিক অবহেলায় মারা যাবে না। বিদেশে শ্রমিকদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি এবং দেশে কর্মসংস্থান নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপদ সীমান্ত, সুষ্ঠু নির্বাচন ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে ছাত্র, শ্রমিক ও যুব সমাজকে মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।