Web Analytics

যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর পর নতুন কাজ খোঁজার জন্য কিছু বিদেশি কর্মী, যার মধ্যে এইচ-১বি ভিসাধারীরাও রয়েছেন, যে অতিরিক্ত ৬০ দিন সময় পান তা বাতিলের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রস্তাবিত নিয়মে এ পরিবর্তনের কথা জানানো হয়। নিয়মটি কার্যকর হলে চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

২০১৭ সাল থেকে চালু বর্তমান নিয়ম অনুযায়ী, চাকরি হারানোর পর বিদেশি কর্মীরা সর্বোচ্চ ৬০ দিন যুক্তরাষ্ট্রে থেকে নতুন চাকরি বা স্পনসর খুঁজতে পারেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলেছেন, বহু এইচ-১বি কর্মী বছরের পর বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন; সেখানে তাদের পরিবার, বাড়ি ও সন্তানদের শিক্ষাজীবন গড়ে উঠেছে। তাই হঠাৎ দেশ ছাড়ার বাধ্যবাধকতা তাদের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে।

প্রস্তাবটি প্রযুক্তি খাতেও প্রভাব ফেলতে পারে, কারণ বড় প্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠানগুলো ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে এইচ-১বি ভিসার ওপর নির্ভরশীল। ই-১, ই-২, এল-১, ও-১, টিএন, এইচ-১বি১ ও ই-৩ ভিসাধারীরাও এর আওতায় পড়বেন। নিয়ম চূড়ান্তের আগে দুই মাস জনমত নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।