Web Analytics

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করেছে ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এর আগে ৬ জানুয়ারি আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী অব্যাহতির আবেদন করেন, যা আদালত নাকচ করে। গত ২২ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিকভাবে পাঁচটি অভিযোগ উপস্থাপন করে। প্রথম অভিযোগে বলা হয়, সালমান ও আনিসুলের প্ররোচনা ও সহায়তায় রংপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সশস্ত্র ক্যাডাররা ১ হাজার ৪০০ জনের বেশি মানুষকে হত্যা ও ২৫ হাজারের বেশি মানুষকে আহত করে। অন্যান্য অভিযোগে ২০২৪ সালের ২০ ও ২৮ জুলাই মিরপুর এলাকায় হত্যাকাণ্ড ও হামলার কথা উল্লেখ করা হয়েছে।

এই আদেশের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।