Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগে। ভোটার তালিকা প্রস্তুত, ভোটের সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব ও পাবলিক পরীক্ষার সময়সূচি, আবহাওয়া, কেন্দ্র নির্ধারণ ও সংস্কার, নির্বাচনী কর্মকর্তা নির্বাচন ও প্রশিক্ষণসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার আগে অন্তত ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন।

মন্ত্রী আরও জানান, জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২০২৪ সালের জুনে শেষ হওয়া প্রকল্পের আওতায় কেনা ইভিএমগুলো বর্তমানে বিভিন্ন গুদাম ও কারখানায় সংরক্ষিত রয়েছে এবং প্রকল্পটির অডিট ও দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।