Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না এবং হুমকির ভাষা মেনে নেবে না। ২৪ জুলাই ২০২৬ কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি অনুযায়ী, আরাগচি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা চলমান ও অব্যাহত রয়েছে। সুযোগ পেলেই চীন ও রাশিয়ায় ইরানের বন্ধুদের সঙ্গে নিয়মিত আলোচনা করা হয় বলেও তিনি জানান।

শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বলে মন্তব্য করেন আরাগচি। হরমুজ প্রণালি নিয়ে তিনি বলেন, সেখানে ইরানের স্বার্থ সংরক্ষণ তেহরানের মৌলিক নীতির অংশ এবং এ বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ। ইরানি জনগণের বৈধ লক্ষ্য ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।