Web Analytics

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যুর ঘটনায় মানবপাচার প্রতিরোধ আইনে নয়জন দালালের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জগন্নাথপুর ও দিরাই থানায় পৃথকভাবে এই মামলা দুটি করা হয়। জগন্নাথপুর থানার মামলায় পাঁচজন এবং দিরাই থানার মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

দিরাই থানার মামলার বাদী নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান এবং জগন্নাথপুর থানার মামলার বাদী পাইলগাঁও গ্রামের হাবিবুর রহমান। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দালালদের তালিকা তৈরি করে পুলিশের কাছে দেওয়া হয়েছে এবং নিহতদের পরিবারের পাশে প্রশাসন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।