Web Analytics

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজার এলাকায় সোমবার সন্ধ্যায় মাদক কারবারি সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে তার প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় ওই ব্যক্তি মামুন মোল্যাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মামুনের বাবা মানিক মোল্যা জানান, তার ছেলে ফরিদপুর আদালতে একটি মাদক মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরে ঢাকায় যাওয়ার পথে হামলার শিকার হন। তিনি দাবি করেন, মামুনের কাছে কোনো মাদক পাওয়া যায়নি এবং এলাকাবাসী বা পুলিশ কেউই কোনো মাদক উদ্ধার করতে পারেনি। মানিক মোল্যা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, মামুনের নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে, তবে ঘটনাস্থল থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।