Web Analytics

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ঈদুল আজহার আগে ও পরে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এ সময়ে প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল। রাজধানী থেকে ঘরমুখী ও ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের যাতায়াতে মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডিএমটিসিএল জানায়, সরকারি ছুটির দিনেও কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেছেন এবং মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। ঈদের ছুটিতে সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটি যাত্রী ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।