Web Analytics

ফ্রান্সে সপ্তাহজুড়ে ব্যাপক সহিংসতা ও দাঙ্গার পর স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ এ তথ্য জানায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে নুনেজকে দায়িত্বে বহাল থাকতে বলেছেন ম্যাক্রোঁ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য, জনসেবার মানের অবনতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে জনঅসন্তোষ থেকে বিক্ষোভের সূত্রপাত হয়। শনিবার দেশজুড়ে বিক্ষোভ সহিংস দাঙ্গায় রূপ নেয়। এ সময় একটি টাউন হলে আগুন দেওয়া হয়, বিভিন্ন দোকানে লুটপাট চালানো হয় এবং ভবনের দেয়ালে গ্রাফিতি আঁকা হয়। বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভকারীদের সংঘর্ষও ঘটে।

রোববার প্যারিস ও মার্সেইয়ে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের চেষ্টা ঠেকাতে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করেন। এলিসি প্রাসাদের ভাষ্য অনুযায়ী, লুটপাটকারীদের মোকাবিলায় যত দ্রুত সম্ভব নতুন কৌশল প্রণয়নের নির্দেশও স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন ম্যাক্রোঁ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।