Web Analytics

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। নিহতদের মধ্যে ড্রোন হামলার শিকার ব্যক্তিরাও রয়েছেন। গাজা সিটির জেইতুন এলাকার দক্ষিণ-পূর্ব দিক থেকে ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই এলাকায় অন্তত তিনটি মর্টার শেল নিক্ষেপ করা হয়।

জেইতুনে গোলাবর্ষণের পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। নিহত ছয়জনের মধ্যে পাঁচজনকে গতকাল হত্যা করা হয়েছে। খান ইউনিসে নিহত তিনজন একই পরিবারের সদস্য ছিলেন। গাজা সিটির পৃথক কয়েকটি হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন।

এসব হামলায় আহত বেশ কয়েকজন আল-শিফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গাজায় বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। তবে ইসরাইল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় এর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলের পক্ষ থেকে ৪ হাজার ৭০০টিরও বেশি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।