Web Analytics

যুক্তরাজ্যে পাইকারি গ্যাসের দাম প্রায় ১৪০ শতাংশ বেড়ে প্রতি থার্ম ১৭১ দশমিক ৩৪ পেন্সে পৌঁছেছে, যা ২০২৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এই বৃদ্ধি ঘটেছে। বুধবার ভোরে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা চালায়। বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রগুলোর একটি এই স্থাপনাটি কাতারের সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়।

এই হামলার জবাবে ইরান সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন লাগে, যা বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাজ্য এখনো আমদানিনির্ভর, বিশেষ করে কাতারসহ উপসাগরীয় দেশগুলো থেকে গ্যাস আমদানি করে, ফলে এই অঞ্চলের অস্থিরতা সরাসরি ব্রিটিশ জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।