Web Analytics

শিল্প, বাণিজ্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। রোববার বিকেলে কিশোরগঞ্জ শহরের বড়বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জ্বালানিনির্ভর বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও সরকার সতর্ক রয়েছে। তিনি জানান, রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে।

প্রতিমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করতে সারাদেশে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বাজার যেন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কেউ যাতে অযৌক্তিকভাবে মূল্য না বাড়ায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টিসিবির একাধিক টিম মাঠে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।