Web Analytics

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নবম সরকারি পে স্কেল বাস্তবায়নের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। জনপ্রশাসন কমিশনের সুপারিশ পর্যালোচনার পর ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈঠকে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও বেতন বৈষম্য দূরীকরণকে অগ্রাধিকার দেওয়া হয়। অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তারাও নতুন পে স্কেলের আওতায় আসবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, জনপ্রশাসন-সংক্রান্ত সুপারিশে ঐকমত্য হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রথম ধাপে ৬০ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা ৪০ শতাংশ বর্ধিত বেতন পাবেন। বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে।

আইনি ও প্রশাসনিক জটিলতা এড়াতে দ্রুত ভেটিং ও বিধিমালা সংশোধনের কাজ চলছে। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাব চূড়ান্ত করতে শিগগির আরেকটি বৈঠক হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।