Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, চট্টগ্রামে কোনো জলাবদ্ধতা হয়নি; হঠাৎ বৃষ্টিতে সাময়িক জলজট সৃষ্টি হয়েছিল। তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও খনন করা খাল পরিদর্শনের সময় এ মন্তব্য করেন। মঙ্গলবার ও বুধবারের ভারী বৃষ্টিতে শহরের নিচু এলাকা ডুবে যাওয়ার পর বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামবাসীর কাছে দুঃখপ্রকাশ করেন।

প্রবর্তক মোড়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামের কোথাও পানি দেখা যায়নি, অথচ গণমাধ্যমে শহর ডুবে যাওয়ার খবর প্রচার হচ্ছে। এ সময় মেয়র ডা. শাহাদাৎ হোসেন কথা বলতে চাইলে তাকে ধমকের সুরে থামিয়ে দেন প্রতিমন্ত্রী। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএর শীর্ষ কর্মকর্তারা পরিদর্শনে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর আগমনের আগে বৃষ্টি কমে গেলে ও ভাটার টানে পানি নেমে যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।