Web Analytics

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৪ জুলাই ২০২৬ শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে অবিলম্বে গ্রেপ্তারের কথা বলেন। এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাহাবুদ্দিনের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে এবং তা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদার ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।