Web Analytics

ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার এ পরামর্শ দেওয়া হয়। হজযাত্রীদের ছায়ায় বিশ্রাম নেওয়া, চলাচলের সময় পরিবহন ব্যবহার করা এবং নিয়মিত পানি পান করার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, হাঁটার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখতে হবে এবং ছায়াযুক্ত পথ ব্যবহার করতে হবে। দীর্ঘ সময় রোদে থাকা বা অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এসব নির্দেশনা হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেওয়া হয়েছে।

এ বছর সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে হজযাত্রীদের সচেতনতায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।