Web Analytics

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি নামের একটি প্রাইভেট স্কুলের হোস্টেল থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী স্কুলের প্রধান ফটক ও অভ্যর্থনাকক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। পরে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে সঠিক বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মৃত ছাত্রের নাম মেহেদী হাসান (১৪)। সে অষ্টম শ্রেণির ছাত্র এবং উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে। পরিবারের দাবি, মেহেদীকে হত্যা করা হয়েছে। তবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।