Web Analytics

ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের হাফতকেলে ১০ হাজার ঘনমিটার ধারণক্ষমতার একটি পানি সরবরাহ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়। শনিবার রাতে ইসরাইলি ও মার্কিন যুদ্ধবিমান দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। তাবরিজ, শিরাজ ও হরমোজগানেও হামলার খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানায়, ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরার তেহরান প্রতিনিধি মোহাম্মদ ভাল বলেন, ইরান সাধারণত এ ধরনের হামলার জবাবে পাল্টা আঘাত হানে, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই অঞ্চলজুড়ে মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা হামলা চালাবে। তেহরানসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।