Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফাতিমা-তুজ-জাহরা হলে এক ছাত্রীকে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার অভিযোগে অভিযুক্ত রাজিয়া পারভীনের আবাসিক হলের আসন বাতিল করা হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী রাজিয়া পারভীন ১০৭ নম্বর কক্ষে থাকতেন, আর অভিযোগকারী নোশিন তাবাসসুম নিহা ছিলেন ১০৪ নম্বর কক্ষে।

হল সূত্রে জানা যায়, রাজিয়া পারভীনের দ্বারা বিভিন্ন সময়ে অন্যান্য শিক্ষার্থীরাও হেনস্তার শিকার হয়েছেন। এ কারণে ৮০ জন শিক্ষার্থী স্বাক্ষরিত একটি আবেদনপত্র প্রাধ্যক্ষের কাছে জমা দেন। পরে ৪ মে হলের শিক্ষার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। তদন্ত ও প্রমাণাদির ভিত্তিতে কর্তৃপক্ষ রাজিয়া পারভীনের আসন বাতিলের সিদ্ধান্ত নেয়।

সহকারী প্রাধ্যক্ষ হুসনে আরা চৌধুরী জানান, সব পক্ষের বক্তব্য ও প্রমাণ যাচাইয়ের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।