Web Analytics

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ নাজমুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছিলেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশগমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে দুদক আদালতে আবেদন করে।

আদালতের এই আদেশের ফলে চলমান তদন্ত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে বলে দুদক আশা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।