Web Analytics

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি প্রণীত ই-জাতীয় সংসদ প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। কমিটির সভাপতি করা হয়েছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনায় কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ। মহাপরিচালক, বিঅ্যান্ডআইটি কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউএনডিপি প্রণীত ই-জাতীয় সংসদ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশ দেওয়া কমিটির প্রধান কাজের একটি। ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রমও কমিটি গ্রহণ করবে। প্রয়োজন হলে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।