Web Analytics

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফভি রিফাত নামের একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত জেলেদের ও বোটটিকে উপকূলে আনা হয়েছে।

১৩ জেলেকে নিয়ে ফিশিং বোটটি শুক্রবার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। সোমবার বিকেল ৪টার দিকে মাছ শিকার শেষে পোতাশ্রয়ে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়। এরপর সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটি ভাসতে থাকে। বোটে থাকা এক জেলে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গভীর সমুদ্রে টহলরত জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল উদ্ধার অভিযান শুরু করে। জাহাজটি সেন্টমার্টিন থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল বোটসহ ১৩ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।