Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন। মন্ত্রী বলেন, এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার সমাধান সরকারই করবে। এসব সমস্যার সমাধানে কাজ চলার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সরকার প্রতিটি মুহূর্তে চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা পিছিয়ে গেছে এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে। যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলেও শিক্ষার মানোন্নয়নে সুষম বণ্টন ছিল না বলে তিনি মন্তব্য করেন। অনেক কলেজে অনার্স কোর্স চালু হলেও পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই বলেও জানান তিনি। বর্তমান সরকারের লক্ষ্য বড় জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং গুণগত ও কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া। তিনি দক্ষ পাইলট ও এভিয়েশন জনবল তৈরিতে কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়নের প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।