Web Analytics

ভারতে বাংলাদেশি পর্যটকের আগমন এক বছরের ব্যবধানে প্রায় ৭৩ শতাংশ কমে যাওয়ায় কলকাতার হাসপাতাল, হোটেল, শপিং মার্কেট ও ট্রাভেল এজেন্সিগুলোতে বড় নেতিবাচক প্রভাব পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভারতে সাড়ে ১৭ লাখ বাংলাদেশি পর্যটক এলেও ২০২৫-২৬ সালে তা কমে ৪ লাখ ৬৬ হাজারে নেমেছে। চলতি বছরের পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশিত হয়নি।

এই পতনের কারণ হিসেবে নিরাপত্তা উদ্বেগ, ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট ও প্রশাসনিক জটিলতার কথা বলা হয়েছে। গত ১৮ আগস্ট কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর পর ভ্রমণে আরও প্রভাব পড়ে। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, ডলার সংকট, ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক ও কূটনৈতিক অনিশ্চয়তাকেও কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি আবু বক্কর অভিযোগ করেন, কলকাতার মুকুন্দপুরের একটি হাসপাতালে চিকিৎসা না দিয়েই তাকে ৫০-৬০ হাজার টাকার পরীক্ষা করতে বলা হয়েছিল। মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির হায়দার আলী বলেন, ভিসা জটিলতার কারণে আগেই পর্যটক কমেছিল। দুই দেশের মধ্যে মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা সহজ করার কার্যক্রম শুরু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।