Web Analytics

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় ব্রেক ফেল করে ২৪ হাজার লিটার তেলবোঝাই একটি লরি পদ্মা নদীতে ডুবে গেছে। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। লরির চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৬ ঘণ্টা পার হলেও নিমজ্জিত লরিটি উদ্ধার করা যায়নি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের কর্মকর্তারা জানান, উদ্ধারকারী জাহাজ হামজা, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন। ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২ নম্বরের ১০ চাকার লরিটি যশোর থেকে নারায়ণগঞ্জে বাম্প ওয়েল নিয়ে যাচ্ছিল। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

বিআইডব্লিউটিএর প্রকৌশলী জানান, পদ্মার ওই স্থানে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে সময় লাগছে। ডুবুরিরা রেকার দিয়ে লরিটি টেনে তোলার প্রস্তুতি নিচ্ছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।