Web Analytics

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে মাছ ধরার জালে প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়ে। শুক্রবার দুপুরে শেখবাড়ি এলাকার এক জেলে নদীতে মাছ ধরার সময় কচ্ছপটি জালে আটকা পড়ে এবং তিনি সেটি বাড়িতে নিয়ে রাখেন। খবর ছড়িয়ে পড়লে শনিবার স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম গ্রামবাসীদের নিয়ে কচ্ছপটি উদ্ধার করে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’-এর সদস্যদের মাধ্যমে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করেন।

কলাগাছিয়া বন স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কচ্ছপটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কচ্ছপটি বিরল প্রজাতির হলেও এর সঠিক প্রজাতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কচ্ছপটির প্রজাতি নির্ধারণ করা হবে বলে বন বিভাগ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।