Web Analytics

২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে এবং দেশের কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ২৩ সেপ্টেম্বর।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করা হবে। নির্বাচিতদের তালিকা প্রকাশ ও ভর্তি নিশ্চায়নের প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে।

পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ওই সময়ে পছন্দক্রমও বদলাতে পারবেন। প্রথম ধাপের ফল ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ হবে। নির্বাচিতদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নিশ্চায়ন করতে হবে, না হলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। নীতিমালায় ৭ শতাংশ আসন কোটার জন্য সংরক্ষিত এবং বাকি ৯৩ শতাংশ আসনে মেধাভিত্তিক ভর্তি হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।