Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে চলমান তীব্র গ্যাস সংকট দূর হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। ২৭ জুলাই পৃথক দুটি অনুষ্ঠানে তিনি ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা জানান। কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে গত মঙ্গলবার আগুনের পর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় সংকট তৈরি হয়েছে।

মন্ত্রী বলেন, আমদানিকৃত এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য মহেশখালীতে থাকা দুটি ভাসমান টার্মিনাল বেসরকারি খাতের। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এগুলো মেরামত করে আমদানিকৃত গ্যাস সরবরাহ পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতিমন্ত্রী সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, গ্যাসের অভাবে মানুষ সমস্যায় আছেন এবং পরিস্থিতি থেকে উত্তরণে কাজ চলছে।

প্রতিমন্ত্রীর হিসাবে, দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুটের বেশি হলেও জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে ২৭০ কোটি ঘনফুট। কারিগরি ত্রুটিতে এলএনজি সরবরাহ দৈনিক ৪৫ কোটি ঘনফুট কমেছে। আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ আনা হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ এয়ার ফ্রেইটে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।