Web Analytics

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্প পর্যালোচনা সভায় তিনি বলেন, স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনার পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি আবার চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে।

মন্ত্রী বলেন, স্থায়ী সমাধানের জন্য টিআরএম বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় কৃষিজমি বছরের পর বছর অনাবাদি রাখা যাবে না। তাই বিএডিসির সহযোগী প্রকল্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জমিকে চাষোপযোগী করার লক্ষ্য নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও কর্মকর্তাদের আগ্রহের কথাও তিনি উল্লেখ করেন।

বৃহত্তর যশোরে জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প নেওয়ার উদ্যোগ হয়েছে। এতে ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা বাড়িয়ে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভার পর মন্ত্রী ভবদহ বিল পরিদর্শন করে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন কার্যক্রমের খোঁজ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।