Web Analytics

যুক্তরাষ্ট্রের মিশিগানে সিনেট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইদকে লক্ষ্য করে ইসলামবিদ্বেষী বক্তব্য ও বিদ্বেষমূলক প্রচারণা বেড়েছে। এতে স্থানীয় মুসলিম ও আরব-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ডেট্রয়েটে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপস্থিতিতে নির্বাচনি সমাবেশের বাইরে ডানপন্থি উসকানিদাতা জেক ল্যাং মুসলিমবিরোধী স্লোগান দেন এবং মুসলমানদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হামুদ বলেন, শহরটিতে সামাজিক যোগাযোগমাধ্যম, জরুরি নম্বর ও ফোনকলের মাধ্যমে প্রতিদিন হুমকি আসছে। অধিকারকর্মী সুহাইলা আমেন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষকে নজিরবিহীন পর্যায়ের বলে বর্ণনা করেছেন। কংগ্রেস সদস্য রাশিদা তালিব বলেন, বর্ণবাদী বিজ্ঞাপন ও বক্তব্যের কারণে তিনি নিজের দুই সন্তানকে নিয়েও উদ্বিগ্ন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এল-সাইদকে ‘জিহাদি’ বলেছেন এবং রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠী ও ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। এল-সাইদ অভিযোগগুলোকে রাজনৈতিক মনোযোগ সরানোর কৌশল বলেছেন। মিশিগান স্টেট ইউনিভার্সিটির জরিপে ৩৮ শতাংশ সম্ভাব্য ভোটার জানান, প্রার্থী মুসলিম হলে তাদের ভোট দেওয়ার আগ্রহ কমতে পারে। স্থানীয় নেতারা ঐক্য, রাজনৈতিক অংশগ্রহণ ও নাগরিক অধিকার চর্চার মাধ্যমে জবাব দেওয়ার কথা বলেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।