Web Analytics

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্র, নাগরিক ও প্রতিষ্ঠান—এই তিন স্তরে মৌলিক ও কাঠামোগত পরিবর্তনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ইশতেহারে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, অর্থনৈতিক আত্মনির্ভরতা বৃদ্ধি এবং তরুণদের উদ্ভাবনী শক্তির সঙ্গে তথ্যপ্রযুক্তিনির্ভর সমাধান যুক্ত করে সাংস্কৃতিক অনন্যতা সংরক্ষণের পরিকল্পনা থাকবে।

সূত্র জানায়, ১৫ জানুয়ারি এহতেশাম হককে প্রধান ও ইশতিয়াক আকিবকে সেক্রেটারি করে আট সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে, যারা ইশতেহারের খসড়া প্রণয়নে কাজ করছে। এনসিপি প্রতিটি নাগরিকের জন্য ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছে, যেখানে মৌলিক অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত থাকবে। ইশতেহারে সরকারি কর্মকর্তাদের সম্পদ প্রকাশ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, স্বাস্থ্য ডেটাবেস ও জাতীয় ডিজিটাল সার্ভার স্থাপনের পরিকল্পনা থাকবে।

এছাড়া প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি র‍্যাব বিলুপ্তি এবং বাহিনী সংস্কারে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের প্রতিশ্রুতিও থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।