Web Analytics

রংপুরে গণপতি চক্রবর্তী জুয়েলের পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ জানান, চলতি মাসের ২২ তারিখে চার্জশিট দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়। হত্যাকাণ্ডের ৯৬ দিন পর আদালতে ৬৬টি আলামত ও ৫৩ জন সাক্ষীর জবানবন্দি জমা দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই অভিযুক্ত নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে ৫০ থেকে ৬০ লাখ টাকা আছে বলে তারা ধারণা করেছিল। তদন্তে বলা হয়েছে, গণপতি তাদের উপস্থিতি টের পাওয়ার পর দুজন মিলে তাঁকে হত্যা করে এবং পরে তাঁর স্ত্রী ও দুই সন্তানকেও হত্যা করে। অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

সিআইডির ফরেনসিক পরীক্ষায় কয়েকটি নমুনায় দুই অভিযুক্তের ডিএনএ শনাক্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। উদ্ধার আলামতের মধ্যে ছিল ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, রক্তের নমুনা ও গামছার নমুনা। দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, ১৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে; গণপতির ব্যাংক হিসাবে প্রায় ২০ লাখ টাকা সংরক্ষিত ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।