দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় একজন ইসরাইলি সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ঘটনাটি ঘটে ওই অঞ্চলে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান চলাকালে। নিহত সেনার নাম সার্জেন্ট ইদান ফুকস, তিনি সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আহত সেনাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে।
আইডিএফ জানিয়েছে, হামলায় একজন কর্মকর্তা ও তিনজন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
টাইমস অব ইসরাইল সূত্রে জানা যায়, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে, যা অঞ্চলের যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।