Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তীব্র জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে বিরোধীদলীয় নেতার আনা নোটিসের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সোমবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, শিল্পকারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব তৈরি হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে বিরোধীদলীয় নেতার নোটিসে লং মার্চের ছয় দফা কর্মসূচির কথাও উল্লেখ করা হয়েছে। উদ্যোগটির প্রশংসা করলেও স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, লং মার্চের কোনো প্রয়োজন ছিল না।

সালাহউদ্দিন আহমদ বলেন, লং মার্চ না করে জাতীয় সংসদে সরাসরি এ বিষয়ে আলোচনা করা হলে সারাদিন আলোচনা করা যেত। তাঁর মতে, সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে জ্বালানি সংকটের কারণ, এর প্রভাব এবং সম্ভাব্য সমাধান নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।